✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩১, | ১১:৪০:১০ |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ‘ইন্ট্রোডাকশন অব সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের নতুন সিলেবাসের এ পরীক্ষা ওই দিন দুপুর দেড়টায় শুরু হবে।

রবিবার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি জানানো হয়েছে।
 
এর আগে অনিবার্য কারণবশত গত ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পত্রকোড ২১২১০৯-এর নতুন সিলেবাসের পরীক্ষাটি স্থগিত করা হয়। ওই সময় জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিনের পরীক্ষার নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..