✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দীর্ঘদিনের সঙ্গীকে চমকে দিয়ে বাগদান সারলেন উসাইন বোল্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ১৫:৪৭:০৮ |

বাগদান সারলেন জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী মডেল কাসি বেনেট। নিজের ৪০তম জন্মদিনের উদযাপনের মধ্যেই বেনেটকে চমকে দিয়ে বিয়ের প্রস্তাব দেন বিশ্বের অন্যতম সফল এই স্প্রিন্টার। পরে সেই মুহূর্তের কয়েকটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন বেনেট। খবর ইএসপিএনের।

বিয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের বিস্মিত প্রতিক্রিয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন বেনেট। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘এই ছবিটিই পুরো রাতের অনুভূতিটা প্রকাশ করছে।’ পোস্টে ভালোবাসায় আপ্লুত হওয়ার পাশাপাশি কান্না ও হাসির ইমোজিও দেন তিনি।

বেনেটের আগের ইনস্টাগ্রাম পোস্টগুলো থেকে জানা যায়, বোল্টের ৪০তম জন্মদিনের পার্টি আয়োজনের সঙ্গে তিনিও যুক্ত ছিলেন। তবে সেই আয়োজনেই যে তাঁর জন্য বিশেষ চমক অপেক্ষা করছে, সে বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না।

উসাইন বোল্ট ও কাসি বেনেট এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে। ২০২০ সালের মে মাসে তাদের প্রথম সন্তান, মেয়ে অলিম্পিয়া লাইটনিংয়ের জন্ম হয়। পরের বছর ২০২১ সালের জুনে জন্ম নেয় তাদের যমজ ছেলে থান্ডার ও সেন্ট লিও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..