✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফের অভিনয়ে ফিরছেন মেগান মার্কেল?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ০১:০৭:৫৮ |

আবারও আলোচনায় ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে তিনি ফের পেশাদার অভিনয়ে ফিরে আসতে পারেন বলে গুঞ্জন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ব্রিটিশ নির্দেশক গাই রিচির জনপ্রিয় সিরিজ 'দ্য জেন্টলমেন'-এর সম্ভাব্য তৃতীয় মৌসুমে একটি চরিত্রের জন্য মেগানের সাথে আলোচনা চলছে। 

যদিও এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি বা নির্দিষ্ট কোনো চরিত্রের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মূলত এই সম্ভাব্য কাজের সূত্র ধরেই দীর্ঘদিনের প্রবাস জীবন গুটিয়ে হ্যারি-মেগান দম্পতি পরিবারসহ স্থায়ীভাবে যুক্তরাজ্যে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

২০১৮ সালে প্রিন্স হ্যারির সাথে বাগদানের পর জনপ্রিয় আইনি নাটক 'স্যুটস'-এর অভিনয়জীবনের ইতি টেনেছিলেন মেগান মার্কেল। সে সময় জীবনের নতুন অধ্যায় শুরুর ঘোষণা দিয়ে তিনি ক্যামেরার পেছনের কাজে মন দেন। ২০২০ সালে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে বসবাস শুরু করেন। পরবর্তীতে ‘আর্চওয়েল প্রোডাকশনস’-এর ব্যানারে নেটফ্লিক্সে তথ্যচিত্র ও জীবনযাত্রাবিষয়ক নানা অনুষ্ঠান প্রযোজনা করেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে আমাজন প্রাইমের একটি চলচ্চিত্রে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের পর থেকেই মেগানের পূর্ণাঙ্গ অভিনয়ে ফেরার জল্পনা আরও তীব্র হয়ে ওঠে।

ক্যালিফোর্নিয়ার মন্টেনিটোর জীবন পেছনে ফেলে চলতি মাসের শেষেই লন্ডন শহরের বাইরে একটি নিজস্ব বাসভবনে উঠতে যাচ্ছেন হ্যারি ও মেগান। তাদের দুই সন্তান প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেটকে ইতিধ্যেই যুক্তরাজ্যের স্থানীয় স্কুলে ভর্তি করানো হয়েছে। যেখানে সেপ্টেম্বরের নতুন শিক্ষাবর্ষ থেকে তাদের ক্লাস শুরু হতে যাচ্ছে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..