সর্বশেষ :
ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে রক্ত পরীক্ষাতেই জানা যাবে শরীরের কোন অঙ্গ কতটা ‘বুড়িয়ে’ গেছে! ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সুনীল গাভাস্কাররা ইরানে গ্যাসের বিপুল মজুত আবিষ্কার, সম্ভাব্য মূল্য ‘দশ বিলিয়ন ডলার’ নভোচারীর ক্যামেরায় ধরা পড়ল আলোর জাদুকরী খেলা লালচে বিড়ালকে পদবি দিল মেট্রো কর্তৃপক্ষ, নাম দিল ‘চিফ ফেলিন অফিসার’ গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু ৩০১, এক বছরে বেড়েছে ১৪ শতাংশ স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

লালচে বিড়ালকে পদবি দিল মেট্রো কর্তৃপক্ষ, নাম দিল ‘চিফ ফেলিন অফিসার’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ০১:১৪:২৪ |

প্রতিদিন নিয়ম করে স্টেশনের প্রবেশপথে বসে থাকে সে। যাত্রীদের আসা-যাওয়া দেখে এবং সবার ভালোবাসা কুড়ায়। কোনো পারিশ্রমিক ছাড়াই যেন দীর্ঘদিন দায়িত্ব পালন করছিল এক মিষ্টি লালচে বিড়াল। অবশেষে তার কাজের মূল্যায়ন করল মেট্রো কর্তৃপক্ষ। রসিকতা করে তাকে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের চমৎকার এক অফিশিয়াল পদবি!

মজার এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের গুন্দাভালি মেট্রো স্টেশনে। সেখানে নিয়মিত যাতায়াতকারী সন্দেশ সামন্ত নামের এক যাত্রী বিড়ালটির ছবি তোলেন। এরপর সামাজিক মাধ্যমে মেট্রো কর্তৃপক্ষকে ট্যাগ করে লেখেন, ‘এই নিষ্পাপ প্রাণীকে একটি অফিশিয়াল পদ দেওয়া হোক। কারণ সে বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে কাজ করে যাচ্ছে।’

যাত্রীর এমন প্রস্তাব বেশ আনন্দের সঙ্গেই গ্রহণ করে মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা বিড়ালটিকে ‘চিফ ফেলিন অফিসার’ বা প্রধান বিড়াল কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দেয়। কর্তৃপক্ষ জানায়, তার দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন, যাত্রী পর্যবেক্ষণ এবং এমন জায়গায় বসা যাতে সবাই তার প্রশংসা করে। এখন পর্যন্ত সে শতভাগ নিখুঁতভাবে দায়িত্ব পালন করেছে।

সামাজিক মাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়তেই সবার ভালোবাসায় সিক্ত হচ্ছে বিড়ালটি। একজন নিয়মিত যাত্রী লিখেছেন, ‘প্রতিদিন সকালে স্টেশনে এসে আমি একে খুঁজি।’ আরেকজন রসিকতা করে লিখেছেন, ‘আজ থেকে তাকে প্রধান ইঁদুর শিকারি হিসেবেও নিয়োগ দেওয়া হলো।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..