✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কর্ণফুলী টানেলে ৬ দিন ট্রাফিক ডাইভারশন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ২২:১১:৩৪ |

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬ দিন রাতে ৬ ঘণ্টা করে ট্রাফিক ডাইভারশন করা হবে। এ সময় নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

রবিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৬ থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পতেঙ্গা থেকে আনোয়ারা টিউবে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।

এ সময় বিদ্যমান যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রীদের পাঁচ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..