✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাধা দিলে অশান্তির দায় সরকারের : শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৯, | ১২:৩১:৪৫ |

জাতি গড়ার কারিগর শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনোরকম বাধা বা আন্দোলনরত শিক্ষকদের উপর কোনো আঘাত এলে যেই অশান্তি তৈরি হবে, তার দায় পুরোপুরি সরকারকে নিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, শান্তিপ্রিয় শিক্ষকদেরকে যদি বাধা দিয়ে অশান্ত বা বিদ্রোহী করা হয়, তার দায়ভার সম্পূর্ণ সরকারকে নিতে হবে।

 

অধ্যক্ষ আজিজী বলেন, চাঁদপুরে ৪০০ শিক্ষকের একটি লঞ্চ আটকে দেওয়া হয়েছিল, গাজীপুর ও টাঙ্গাইলেও শিক্ষকরা বাসে আটকে পড়েন। এই পরিস্থিতিকে কেন্দ্র করে শিক্ষকদের প্রতি যে ধরনের হেনস্তা হয়, তার দায় সরকারকেই নিতে হবে।

 

 

অধ্যক্ষ আজিজী বলেন, শিক্ষকদের দাবি বাস্তবায়নের জন্য মাত্র ৩৪ কোটি টাকা প্রয়োজন, যা প্রশিক্ষণের তহবিল থেকে স্থানান্তর করা সম্ভব। এছাড়া প্রয়োজনে পরবর্তী বাজেটের মাধ্যমে বাকি অর্থ দেওয়া যাবে।

 

 

মিছিলের সময় দুপুর ১২টা থেকে কর্মসূচি পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে শিক্ষকেরা নিশ্চিত করেছেন, আন্দোলন নির্বাচনে প্রভাব ফেলার জন্য নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ।

অধ্যক্ষ আজিজী ঘোষণা করেন, আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে। পরবর্তী ধাপে শিক্ষা ভবনের সামনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, এরপর শহীদ মিনারে ফিরে আসা হবে। তিনি সতর্ক করে বলেন, কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..