সর্বশেষ :
সেলাই কাজে দক্ষ হয়ে উঠছেন পাহাড়ি নারীরা সরকারবিরোধী বিক্ষোভ: ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলায় ৩ হুথি নিহত ভিডিও বিশ্লেষণ থেকে মাঠে প্রয়োগ, জয়ের পর যা বললেন হাসান ও মিরাজ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে নায়ক যারা ১৯৮ থেকে ৪২৬, হাসানের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া নাস্তানাবুদ দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? এপস্টেইনের কাছে ‘প্রাপ্তবয়স্ক কনটেন্ট’ ব্যবসায় বিনিয়োগ চেয়েছিলেন অ্যানথ্রপিক সিইওর স্ত্রী ইরান যুদ্ধে পিছু হটছে ট্রাম্প প্রশাসন? ভ্যান্সের বক্তব্যে নতুন ইঙ্গিত

দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১১:৪৪:৩৩ |

দেশের বাজারে সবশেষ শনিবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। এখন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ওইদিন সকাল ১০টা থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। আজ রবিবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা পড়বে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..