✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রিমিয়ার দাবায় শীর্ষে বাংলাদেশ পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২৫, | ০৬:৩৬:৫১ |

মুজিববর্ষ প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের ষষ্ঠ রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ পুলিশ। সাইফ স্পোর্টিং ক্লাব ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিতাস ক্লাব ৭ পয়েন্ট নিয়ে তৃতীয়, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

বুধবার উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সঙ্গে ২-২ পয়েন্টে ড্র করেছে গতবারের রানার্সআপ সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের পক্ষে দুই ভারতীয় আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ ও কস্তভ চ্যাটার্জী সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে পরাজিত করেন।

সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার বি. আদিবান ও বেলেরুশের গ্র্যান্ডমাস্টার কোভালেভ উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মো. মঞ্জুর আলম ও ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে পরাজিত করেন।

ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ পুলিশের ভারতীয় গ্র্যান্ডমাস্টার সুর্য শেখর গাঙ্গুলী ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান শাহিন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জীকে পরাজিত করেন।

শাহিন চেস ক্লাবের ভারতীয় গ্র্যান্ডমাস্টার অভিমান্যু পৌরনিক বাংলাদেশ পুলিশের গ্র্যান্ডমাস্টার রৌনক সাদভানীকে পরাজিত করেন এবং বাংলাদেশ পুলিশের গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব শাহিন চেস ক্লাবের গ্র্যান্ড মাস্টার এস এল নারায়নানের সাথে ড্র করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..