✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাকিবের জন্মদিনে শাকিবের শুভেচ্ছা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২৪, | ০৬:২০:৪৪ |

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ঢালিউড কিং শাকিব খান। বুধবার (২৪ মার্চ) সাকিব আল হাসানের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই তারকা ক্রিকেটার।

ক্রিকেটার সাকিব আল হাসানের ব‌্যাট-বলের জাদুতে বরাবরই মুগ্ধ শাকিব। জন্মদিন উপলক্ষে শাকিব তার ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সাকিব আল হাসানকে ‘ক্রিকেটের অতিমানব’ আখ্যা দিয়েছেন।

বিষয়টি ব্যাখ্যা করে শাকিব খান লিখেছেন—সাকিব আল হাসান ক্রিকেটের এক অতিমানব! প্রয়োজনে জ্বলে ওঠেন, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। তাই আমাদের কাছে গর্বের আরেক নাম সাকিব আল হাসান। ক্রিকেটে তার অর্জন নিয়ে প্রতিনিয়ত আমরা গর্বিত হই! গোটা বিশ্বে তিনি বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত। সাকিব যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী মানুষ। তার জন্মদিনে অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

নামের সঙ্গে যেমন মিল তেমনি দুই অঙ্গনের বাদশা এই দুই তারকা। ব্যক্তিগত জীবনেও তাদের মধ্যে সখ‌্যতা রয়েছে। মাঝেমধ‌্যে তারা মুঠোফোনে কথা বলেন বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..