✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ত্রুটি গোপন করায় বিদেশি জাহাজকে কোটি টাকা জরিমানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৪:০৬:০৪ |

স্টিয়ারিং গিয়ারের ত্রুটি গোপন করে বন্দরের জেটিতে প্রবেশের চেষ্টার অভিযোগে এমভি সিএনসি ইউরেনাস নামের একটি বিদেশি জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে এক কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত সোমবার চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন মো. জহিরুল ইসলাম সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, জাহাজটি বার্থিংয়ের উদ্দেশ্যে বন্দরে প্রবেশের সময় পাইলটদের কাছে দেওয়া তথ্যপত্রে স্টিয়ারিং গিয়ারের ত্রুটির বিষয়টি উল্লেখ করা হয়নি। পরে চ্যানেলে প্রবেশের ঠিক আগে জাহাজের মাস্টার পাইলটদের বিষয়টি জানান।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ত্রুটির তথ্য গোপন রেখে জাহাজ পরিচালনা করায় বন্দর ও নৌযান চলাচলের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। এ কারণে জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১৫ শতাংশ ভ্যাট বাবদ আরও ১৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। মোট ১ কোটি ১৫ লাখ টাকা বন্দর তহবিলে দ্রুত জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ আগস্ট চট্টগ্রাম বন্দর চ্যানেলের মুখে কর্ণফুলীর মোহনায় মাল্টার পতাকাবাহী কনটেইনারবোঝাই এমভি ইউরেনাস স্টিয়ারিংয়ে ত্রুটির কারণে বয়ার সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়। পরে বন্দর, নৌবাহিনী ও কোস্টগার্ড জাহাজটিকে সেখান থেকে উদ্ধার করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..