জুলাইযোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ২০:৪৯:৫৫ |

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, জুলাইযোদ্ধারা চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে। এই কথাটি শুধু মুখেই না বলে আমাদের সবাইকে কর্মে ও অন্তরে ধারণ করতে হবে। 

শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনকারীরা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছিল। আমরা চাই এমন বাংলাদেশ গড়ে তাদের প্রত্যাশা পূরণ করতে। আজকে সকল শহীদদের প্রতি বিশেষ করে ৭১, ৯০ ও ২৪ এ যারা এ দেশকে ভালোবেসে এ দেশের মানুষের মুক্তি কামনায় স্বাধীনতা কামনায় জীবন দিয়ে গেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, কুমিল্লার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের আশ্বস্ত করতে চাই আমার মন্ত্রণালয় থেকে যে ধরনের সুযোগ-সুবিধা অন্যান্য শহীদ পরিবাররা পাবে ইনশাল্লাহ আপনারাও সেটা অবশ্যই পাবেন। সরকার ঘোষিত যেকোনো ধরনের সুযোগ সুবিধা যদি শহীদ পরিবার না পেয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সঠিক প্রাপ্য বুঝিয়ে দেব।

প্রধান আলোচকের বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের ফলে এদেশের ছাত্র জনতা দীর্ঘদিনের চেপে থাকা স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছে। তাদের আত্মত্যাগকে আমরা ভুলে যেতে দেবো না। আমরা জুলাইকে মনেপ্রাণে বিশ্বাস করি, ধারণ করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের নেতৃত্বের এ দেশ পথ হারাবে না।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..