✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভুয়া ও কপি-পেস্ট পোস্টে আয় বন্ধ, এক্সে টাকা মিলবে মৌলিক কনটেন্টে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ১৯:৩৪:৩০ |

ভুয়া ও কপি-পেস্ট কনটেন্টের দিন শেষ! মৌলিক বা অরিজিনাল কনটেন্ট তৈরি করলেই এখন এক্সে আয় করা যাবে। স্প্যাম ও বট অ্যাকাউন্টের দৌরাত্ম্য থামাতে পুরোনো ‘ক্রিয়েটর রেভিনিউ শেয়ার প্রোগ্রাম’ আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটি। এর বদলে চালু হয়েছে ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম’।

শুক্রবার এক্স কর্তৃপক্ষ জানায়, নিজস্ব বুদ্ধি, সৃজনশীলতা ও মৌলিক কনটেন্ট নির্মাতাদের পুরস্কৃত করতেই এই নতুন উদ্যোগ। পুরোনো প্রোগ্রামে আর নতুন আবেদন নেওয়া হচ্ছে না। তবে বর্তমান ক্রিয়েটররা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আয় করতে পারবেন। তাদের চূড়ান্ত পেমেন্টগুলো দেওয়া হবে ১৪ আগস্ট, ২৮ আগস্ট ও ১১ সেপ্টেম্বর। এরপর ৮ সেপ্টেম্বর থেকে বর্তমান ক্রিয়েটররা নতুন প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

আয়ের শর্তাবলি: নতুন প্রোগ্রামে যুক্ত হতে ব্যবহারকারীকে অবশ্যই এক্স-এর প্রিমিয়াম বা প্রিমিয়াম প্লাস সাবস্ক্রাইবার হতে হবে। বয়স অন্তত ১৮ বছর এবং অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ ভেরিফায়েড ফলোয়ার থাকতে হবে। এছাড়া গত ৯০ দিনে হোম টাইমলাইনে (রিপ্লাই বাদে) অন্তত ৫ লাখ ভেরিফায়েড ইম্প্রেশন থাকা বাধ্যতামূলক।

কীভাবে আয় হবে? মৌলিক কনটেন্ট থেকে পাওয়া ইম্প্রেশনের ওপর ভিত্তি করেই টাকা মিলবে। তবে এসব ইম্প্রেশন হোম টাইমলাইনে থাকা প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছ থেকে আসতে হবে, যেখানে পোস্টের অন্তত ৫০ শতাংশ দৃশ্যমান থাকে। এক্স স্পষ্ট জানিয়েছে, অন্যের কনটেন্ট বা অন্য প্ল্যাটফর্মের ভিডিও কপি-পেস্ট করলে কোনো টাকা দেওয়া হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..