✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অভিনন্দন: মার্কিন কংগ্রেসে রেজুলেশন উত্থাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২১, | ০৪:২৭:৩৩ |

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি রেজুলেশন উত্থাপন করা হয়েছে।

রেজুলেশনটির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশটির মানুষকে অভিনন্দন জানানো হয়েছে। সেইসঙ্গে স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে বাংলাদেশের মানুষ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসের ভূঁয়সী প্রশংসা করা হয়েছে এতে। এছাড়া মিয়ানমারের গণহত্যায় পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়ার জন্যও বাংলাদেশের প্রশংসা করা হয়েছে এতে।

রেজুলেশনে উল্লেখ করা হয়েছে, ‘শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।’ এতে বাংলাদেশের মানুষের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। বলা হয়, এই আন্দোলন সংগ্রামের সমাপ্তি হয়েছিল ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে।

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করতেজ ‘কোমেমরেটিং দ্য ফিফটিয়েথ অ্যানিভার্সারি অব বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স’ শিরোনামের রেজুলেশনটি কংগ্রেসে তুলে ধরেন।

রেজুলেশনটি উত্থাপনে ওই ডেমোক্র্যাট কংগ্রেসওম্যানকে সহায়তা করেন হাউসের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রেগরি মিকস, মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তাইয়্যিব ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান জিমি গোমেজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..