রমজানের শেষ দশদিন সারাদিন খোলা থাকবে মসজিদে নববী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৯, | ১৩:১৭:৪৩ |

রমজানের শেষ দশদিন ২৪ ঘন্টা খোলা থাকবে মসজিদে নববী।

আসন্ন রমজান উপলক্ষে পরিকল্পনা ঘোষণা করেছে মসজিদে নববী (সা.) পরিচালনা কমিটি।

এতে বলা হয়, তারাবির নামাজির আধাঘন্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফজরের নামাজের ২ ঘন্টা আগে পুনরায় খোলা হবে। তবে রমজানের শেষ দশ দিন ২৪ ঘন্টা মসজিদ খোলা থাকবে।

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে একসাথে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে এবং মাঠে একই পরিমাণ মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন।

রিয়াজুল জান্নাহ, ইমাম, মসজিদে নববীর স্টাফ এবং জানাজার নামাজে অংশগ্রহণকারীদের জায়গা নির্ধারিত থাকবে।

মুসল্লিরা মসজিদের ভিতরে, মাঠে এবং মসজিদের ছাদে নামাজ আদায় করতে পারবেন। এসব কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে হারামাইন শরিফাইন পরিচালনা কমিটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...