✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্থগিত করা হলো ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৬, | ১২:১৮:৩৭ |

আগামী এপ্রিল মাসে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষক-শিক্ষার্থীর সুরক্ষার লক্ষ্যে ক্যামব্রিজ পদ্ধতির কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ মার্চ) এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে স্বাক্ষর করেন উপসচিব আনোয়ারুল হক।

আদেশে বলা হয়, এখনো কোভিড-১৯ পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে না আসায় দেশের বাংলা মিডিয়াম ও সাধারণ ধারার শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। অন্যদিকে বর্তমানে কোভিড-১৯ এর কারণে যুক্তরাজ্য এবং আমাদের প্রতিবেশী অন্যান্য দেশেও ক্যামব্রিজ পদ্ধতির পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্বিক বিবেচনায় এ সময়ে আমাদের দেশেও এ পরীক্ষা গ্রহণ করা যুক্তিযুক্ত হবে না মর্মে প্রতীয়মান হওয়ায় ২০২১ সালের এপ্রিল থেকে অনুষ্ঠেয় ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ এবং ‘এ’ লেভেল এর পরীক্ষাগুলো গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..