✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘হজে যেতে করোনার টিকা নিতে হবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৬, | ১২:১২:২৩ |

চলতি বছর হজ গমনেচ্ছুদের করোনার টিকা গ্রহণ করতে হবে। সরকারি-বেসরকারি সিস্টেমে নিবন্ধিত সবাইকে টিকা নিতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ মার্চ) ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, হজে যেতে হলে কভিড-১৯ এর টিকা নেওয়া বাধ্যতামূলক করে সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় গেজেট জারি করেছে।

১৮ বছরের বেশি এবং ৪০ বছরের কম বয়সী চার হাজার ৮৩৩ জন এবং ৪০ বছরের বেশি বয়স্ক ৫৫ হাজার ৮৭৩ জনসহ ৬০ হাজার ৭০৬ জনকে করোনার টিকা গ্রহণ করতে হবে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, লিঙ্গ, মোবাইল নম্বর, হজ লাইসেন্স নম্বর, এজেন্সির নাম ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে।

স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে মার্চ মাসের মধ্যে কভিড-১৯ টিকার প্রথম ডোজ ও মে মাসের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..