✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা যাচ্ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৮, | ১২:১২:০৪ |

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রতিবেদন লেখার সময়ও নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, পাশাপাশি কাজ করছে নৌ, বিমানবাহিনী ও বিজিবি।

এই অগ্নিকাণ্ডের বিষয়ে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ হাউসে আগুন লাগে। হঠাৎ করেই সেখানে ধোঁয়া বের হওয়া শুরু হয়। তারপর তা দাউ দাউ করে জ্বলতে থাকে।

 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিমানবন্দর এলাকায় হাজারও উৎসুক জনতা ভিড় করেছেন। অপ্রীতির ঘটনা এড়াতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ফায়ার ফাইটারসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে এর স্পষ্ট তথ্য জানা যায়নি। 

যতটুকু জানা যাচ্ছে তা হলো, কার্গো ভিলেজের সকল কাপড়-চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে, গণমাধ্যমে পাঠানো একটি অডিও বার্তায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেছেন, ‘আমরা এখন একটা ইমারজেন্সি হ্যান্ডেল করছি। এই সময় আপনারা (সাংবাদিক) ফোন দিয়ে আমাদেরকে একটু মানে অন্যদিকে ডাইভার্ট করবেন না প্লিজ। আমাদেরকে সহযোগিতা করুন। একটা সমস্যা হয়েছে। আমরা সকলে মিলে এই সমস্যা উত্তরণের চেষ্টা করছি। আপনারা তথ্য পাবেন। সময় অনুযায়ী তথ্য পাবেন। আমাদেরকে এখন এই ইমার্জেন্সিটাকে নিরাপদে হ্যান্ডেল করার জন্য সুযোগ দিন প্লিজ।’

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..