✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৮, | ১৪:১৮:২৪ |ফরিদপুরে বিষাক্ত রাসেল ভাইপারের কামড়ে নূরুন্নাহার (৭) নামে এক শিশু আহত হয়েছে। ঘটনার পর কামড় দেওয়া সাপটিকেও ধরে পলিথিনে ভরে শিশুর সঙ্গে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
শুক্রবার বিকেলে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা নদীর পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল নূরুন্নাহার। এ সময় একটি রাসেল ভাইপার তার পায়ে ছোবল দেয়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে প্রায় এক হাত লম্বা সাপটি ধরে পলিথিনে ভরে রাখেন।
পরে আহত শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পর্যবেক্ষণে রাখেন।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।