✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৩২ বছর বয়সেই টেনিসকে বিদায় শারাপোভার!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৬, | ১৯:০২:২১ |

মাত্র ৩২ বছর বয়সে টেনিস থেকে অবসর নিলেন মারিয়া শারাপোভা। ৫ গ্র্যান্ড স্লাম জয়ী রাশিয়ার এই টেনিস সুপারস্টার আজ অবসরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাকে ক্ষমা করো টেনিস। আমি গুডবাই বলছি।’

এবারের অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে যাওয়ার পরই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন শারাপোভা। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন তিনি। এরপর জেতেন ২০০৬ ইউএস ওপেন, ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ ও ২০১৪ ফ্রেঞ্চ ওপেন।

২০১৬ সালে ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় ১৫ মাসের জন্য নিষিদ্ধ হন শারাপোভা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরেন ২০১৭তে। তবে এরপর ইনজুরির কারণে টেনিসে ফিরলেও আর নিজের সেরাটা দিতে পারেননি তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..