✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আরও টিকা কিনতে অর্থ সংস্থানে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-০৩, | ০৫:০৯:৩১ |

করোনা মোকাবিলায় আরও টিকা কেনার জন্য অর্থের সংস্থান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সভায় অংশ নেন।

এনইসি সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী সাংবাদিকদের এ তথ‌্য জানিয়েছেন।

পরিকল্পনা বিভাগের সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কৃষি উৎপাদন বিঘ্নিত ও মানুষের খাদ্য সমস্যা যেন না হয়। মানুষের নিত্যপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘প্রধানমন্ত্রী আজকে নির্দেশনা দিয়েছেন যে, নদীভাঙন রোধে যেন শুষ্ক মৌসুমে কাজ করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, করোনাকালে সারা বিশ্বে যেখানে অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে, সেখানে আমরা যেভাবে অর্থনীতিকে চালু রেখেছি, সেটা বজায় রাখতে হবে। আমাদেরকে এখন গুরুত্ব দিতে হবে খাদ্য উৎপাদন ও সরবরাহে। সময়মতো ভ্যাকসিন দেওয়ার জন্য প্রয়োজনে আরও ভ্যাকসিন কেনা হবে। সেজন্য অর্থ সংস্থান রাখতে হবে।’

পরিকল্পনা বিভাগের সচিব জানান, যথাসময়ে এবং যথাসম্ভব আইনকানুন মেনে সব প্রকল্প সমাপ্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..