✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১৮:৪৫:৩৬ |২০২৬ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ডিসেম্বর মাসকে ‘লোন হান্টিং মাস’ হিসেবে ঘোষণা করেছে সোনালী ব্যাংক।
বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সোনালী ব্যাংক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার অন্যান্য নির্বাহীরা অংশগ্রহণ করেন।
ডিসেম্বর মাসজুড়ে ঋণ বিতরণের সম্ভাবনাময় খাত চিহ্নিতকরণ, নতুন ঋণগ্রহীতা অনুসন্ধান, মানসম্মত ঋণ প্রস্তাব তৈরি ও বিতরণসহ ব্যাংকের ঋণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় সোনালী ব্যাংক।