✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ওআইসি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২৮, | ১০:২১:৫৬ |

রোহিঙ্গারা আত্মমর্যাদা ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য আন্তর্জাতিকভাবে ঐকমত‌্য করতে কাজ করছে বলে জানিয়েছেন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় আছে ওআইসি।’

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে আলডোবেয়া এসব কথা বলেন।

ওআইসি মহাসচিব বলেন,‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যে মামলা চলছে, ওই মামলায় রোহিঙ্গারা যেন ন্যায় বিচার পান, তার জন্য আইনি লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি।’

এর আগে, ইউসেফ আলডোবেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলটি ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন।

এছাড়া, একইদিন সকালে প্রতিনিধি দলটি হেলিকপ্টার যোগে ভাসানচরে যায়। সেখানে তারা কক্সবাজারের থেকে স্বেচ্ছায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..