✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বের কনিষ্ঠতম কোরআনের ক্যালিগ্রাফার মারজান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২৬, | ০৯:১৪:২৬ |

বিশ্বের সর্বকনিষ্ঠ কোরআনের ক্যালিগ্রাফার হিসেবে নাম লিখিয়েছেন মিসরের আবদুল কারিম মুহাম্মদ মারজান। মিশরের ইউনিয়ন অব ক্যালিগ্রাফারসের প্রধান পরিচালক মাসআদ আল খাদারি বুর সাইদ তাঁকে এ পুরস্কার প্রদান করেন।

ছোটবেলা থেকেই লিপিকলার প্রতি অত্যন্ত আসক্তি ছিল মারজানের। ১৯ বছর বয়সে নিজ হাতে পবিত্র কোরআনের অনুলিপি তৈরি করে মারজান বিশ্বের কনিষ্ঠতম কোরআনের লিপিকার হিসেবে স্বীকৃতি পান।

মিশরের কেনা শহরের আবু তাশতের একটি আরবি লিপির একটি স্কুলে ভর্তি হন তিনি। প্রতিদিন পাঁচ ঘণ্টারও বেশি সময় কোরআনের অনুলিপি তৈরি কাটান। কোরআন অনুলিপি নিয়ে বিশেষ কোর্স সম্পন্ন করেন মারজান। আরবি ভাষার সব ফন্টে ক্যালিগ্রাফিতে সর্বোচ্চ জ্ঞানার্জনের ইচ্ছা তাঁর। সামনে পুরো কোরআনের অনুলিপি তৈরি করবেন তিনি।

উচ্চমাধ্যমিক শেষ করে সাউথ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে অনার্সের প্রথম বর্ষে থাকাকালে আরবি ক্যালিগ্রাফিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মারজান। এ সময় আরবি লিপিকলা নিয়ে অনেক পড়াশোনা করেন এবং দেড়শ বছর আগের বিখ্যাত লিপিকার মুহাম্মাদ শাওকি আফেন্দির খাতা থেকে এ ক্যালিগ্রাফিতে আরো ব্যুৎপত্তি অর্জন করেন।
সূত্র : আশ শুরুক

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..