সর্বশেষ :
মিতসুবিশির নতুন ‘ইক্লিপস স্পোর্টব্যাক ইভি’ তোরা যে যা বলিস ভাই, আমার সোনার খনি চাই আগামী ৫০ বছরের হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান বিবিসির প্রতিবেদন: যেভাবে চলছে আফগানিস্তান মস্তিস্কখেকো অ্যামিবার সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৮ বছরের শিশুর মৃত্যু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের আন্দোলনকারীদের সঙ্গে একমত মুখ্যমন্ত্রী বিজয়, পারান্দুর বিমানবন্দর প্রকল্প বাতিল আবার কেন বিশ্বজুড়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির জয়জয়কার? কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ইরানের নিশানায় ট্রাম্পের ছেলে? ১ কোটি ডলার পুরষ্কার ঘোষণা

বিয়ে করতে রাজি নন প্রেমিক, অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৪, | ১৩:০৪:১৯ |

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত পেঁচারকান্দা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। প্রেমের সম্পর্ক নিয়ে টানাপোড়েন এবং বিয়ে না হওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার।

সোমবার (দুপুরে) ঘটে যাওয়া এ ঘটনায় রাতে তরুণীর বাবা ঘিওর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে পাশের গ্রামের এক যুবকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে বিয়ের আলোচনা শুরু হয়। তবে অভিযোগ রয়েছে, যুবকটি বিয়েতে সম্মতি না দিয়ে ধীরে ধীরে তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করার চেষ্টা করেন।

এ অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়া তরুণী সোমবার একটি চিরকুট লিখে পেঁচারকান্দা সেতু থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় তাঁকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তরুণীর দাবি, বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত যুবক তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে তিনি চরম মানসিক চাপে পড়েন।

ভুক্তভোগীর বাবা জানান, অভিযুক্ত যুবক তাঁদের দূরসম্পর্কের আত্মীয়। বিষয়টি জানাজানি হওয়ার পর পারিবারিকভাবে বিয়ের উদ্যোগ নেওয়া হলেও যুবক রাজি হননি। বর্তমানে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ায় মেয়ের ভবিষ্যৎ নিয়ে পরিবার উদ্বিগ্ন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত যুবকের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে এবং পরিবারের সদস্যরাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..