✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ক্রিকেটাররা টিকা নেবেন বৃহস্পতিবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৭, | ১১:৩৫:৪৩ |

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কভিডের টিকা নিয়েছেন সোমবার। বোর্ড পরিচালক ও কর্মকর্তাদের আরও অনেকেই নিয়েছেন টিকার প্রথম ডোজ।

বয়স চল্লিশের কোটায় না গেলেও টিকা পাবেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

নিউজিল্যান্ড সফরের আগেই তামিম ইকবাল, মাহমুদুল্লাহদের টিকা দেওয়া হবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ পাবেন নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

বিশেষ ব্যবস্থায় ক্রিকেটারদের নিবন্ধনও করা হয়েছে সোমবার। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, জাতীয় দলের পর টিকা দেওয়া হবে প্রথম শ্রেণির ক্রিকেটারদের।

তিনি বলেন, ‘জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের একটা তালিকা করা হচ্ছে, যেটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া হবে অগ্রাধিকার কোটায় টিকা পাওয়ার জন্য।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..