✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিতদের প্যানেল ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৫, | ০৯:৩০:৪৪ |

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। প্যানেলে সভাপতি পদে ফজলুর রহমান এবং সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেয়া হয়েছে। রোববার রাতে এক বৈঠকে ১৪ জন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়।

এছাড়া, প্যানেলের দুটি সহ-সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, দুটি সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুবকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাতটি সদস্য পদে মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদকে মনোনীত করা হয়েছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..