সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফেরার বিষয়ে ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোন পরিবর্তন হয়নি তাই হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবে। কারণ ফ্যাসিবাদ দীর্ঘ দেড় যুগ মানুষের উপর তান্ডব চালিয়ে তাদের জান মালের নিরাপত্তা কেড়ে নিয়েছিল।
প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বৃহত্তর স্বার্থ ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন। বিরোধী দল এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে।
সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিচ্ছে বিরোধী দল। দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এ জাতীয় আরো খবর..