✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মহামারি পৌঁছায়নি মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১০, | ০৫:০৪:১৫ |

সৌদি আরবের মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ ড. আব্দুর রহমান আল সুদাইস বলেছেন, পৃথিবীর দুটি মাত্র স্থানে মহামারি পৌঁছায়নি। সেগুলো হলো– মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ।

‘করোনার মহামারি চলাকালীন ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবা প্রদানের ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টা’ শীর্ষক একটি সিম্পোজিয়ামে অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের গৃহীত কার্যকর পদক্ষেপগুলো প্রমাণ করেছে– এই জাতি সংকট ও দুর্যোগ মোকাবিলায় সবার কাছে অনুকরণীয়। এটি সম্পূর্ণ সক্ষমতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

সিম্পোজিয়ামে আরও উপস্থিত ছিলেন মদিনা ও আসিরের গভর্নর, রয়েল কোর্টের উপদেষ্টা, মসজিদ আল হারামের গ্র্যান্ড মুফতি শায়খ খালিব ইবনে হুমাইদ, স্বাস্থ্য, হজ, ওমরাহ মন্ত্রীরা ও সুরক্ষা কর্তৃপক্ষের কর্মকর্তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..