✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরের কাছে মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৪, | ২০:২৩:৩৬ |

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে একাধিক দেশের পাসপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

রোববার (১৪ জুন) দুবাইভিত্তিক একটি সূত্র দাবি করেছে, বাংলাদেশি পাসপোর্ট ছাড়াও বেনজীর আহমেদের কাছে পর্তুগালের পাসপোর্ট রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে বসবাসের অনুমতিপত্র (রেসিডেন্স পারমিট)ও তার কাছে পাওয়া গেছে।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেপ্তার হয়েছেন বলে বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেন। তবে তারা কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

পুলিশের একাধিক সূত্র জানায়, দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। ওই নোটিশের ভিত্তিতেই তাকে দুবাইয়ে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, গত ১২ জুন দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে বেনজীর আহমেদকে দুবাই পুলিশের হেফাজতে নেওয়ার বিষয়টি জানানো হয়।

অন্য একটি সূত্রের দাবি, একই দিনে দুবাইয়ে পৌঁছানোর পর তাকে আটক করা হয় এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের দুইজন অতিরিক্ত আইজিপি, একজন ডিআইজি এবং একজন এআইজির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বেনজীর আহমেদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করলেও আনুষ্ঠানিক মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারের বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..