ঘুম মানেই মাথার নিচে বালিশ; এটা ছাড়া ঘুমের কথা ভাবাই যায় না। আপনি কি জানেন, মাথায় বালিশ ব্যবহারের চেয়ে ঘুমের সময় যদি বিশেষ কিছু স্থানে বালিশ রেখে ঘুমান তাহলে মিলবে একাধিক উপকার!
ঘুমের সময় অনেকেরই পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমানোর অভ্যাস রয়েছে। কারো কারো আবার পায়ের নিচে বালিশ না দিলে ঘুমই আসে না। এ অভ্যাসের কিন্তু অনেক ইতিবাচক দিক রয়েছে, বলছেন বিশেষজ্ঞরা।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমানোর অভ্যাস স্বাস্থ্যের জন্য ভালো। এতে মেরুদণ্ডে চাপ পড়ে কম।
এ প্রসঙ্গে গুরুগ্রামের পারস হেলথের ইন্টারনাল মেডিসিনের প্রধান ডা. আর আর দত্ত বলেন, বাঁ দিকে কিংবা ডান দিকে কাঁত হয়ে শোয়ার সময় পায়ের ফাঁকে বালিশ থাকলে তা স্পাইনের ক্ষেত্রে খুবই ভালো। এতে শিরঁদাড়া সোজা থাকে।
তিনি আরও বলেন, কাঁত হয়ে ঘুমোনোর অভ্যাসে পেলভিস এবং লোয়ার স্পাইনে সমস্যা হতে পারে। যে সমস্যা অনেকটা কমিয়ে দিতে পারে পায়ের মাঝে থাকা বালিশ।
‘পায়ে বালিশ ছাড়া ঘুমালে স্পাইনে প্রচণ্ড চাপ পড়ে বেঁকে যাওয়ার শঙ্কা থাকে। আর এ শঙ্কা কমিয়ে দিতে পারে হাঁটুর নিচে বালিশ দিয়ে ঘুমানোর অভ্যাস’, বলছেন বিশেষজ্ঞরা।
