✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের ৩ কফ সিরাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৪, | ১৫:০৬:৩৯ |

ভারতে উৎপাদিত তিনটি দূষিত কফ সিরাপ শনাক্ত করা হয়েছে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এক স্বাস্থ্য সতর্কবার্তা জারি করে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বিশ্বের সব দেশকে আহ্বান জানিয়েছে, যদি তাদের দেশে এসব ওষুধ পাওয়া যায়, তবে দ্রুত হু-কে তা জানাতে। খবর রয়টার্সের।

সংস্থাটির মতে, এই ওষুধগুলো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এবং মারাত্মক, এমনকি প্রাণঘাতী অসুস্থতার কারণ হতে পারে।

ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ হু-কে জানিয়েছে, দূষিত সিরাপগুলো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছিন্দওয়ারা জেলায় পাঁচ বছরের নিচের শিশুদের সেবন করা হয়েছিল এবং সম্প্রতি ওই শিশুরা মারা গেছে।

পরীক্ষায় দেখা গেছে, কফ সিরাপগুলোতে ডাই-ইথিলিন গ্লাইকল নামক এক বিষাক্ত রাসায়নিক উপাদান অনুমোদিত সীমার তুলনায় প্রায় ৫০০ গুণ বেশি পরিমাণে ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..