✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিএসপিএ’র অনারারি মেম্বার স্কয়ারের অঞ্জন চৌধুরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৩, | ১৭:১৪:১৭ |
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি, আবাহনী লিমিটেডের পরিচালক ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে সম্মানসূচক সদস্যপদ (অনারারি মেম্বারশীপ) প্রদান করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)। সদস্যপদ সাদরে গ্রহণ করে এই ক্রীড়া সংগঠক বিএসপিএকে ক্রীড়াঙ্গণে আরও ইতিবাচক ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন।
আজ রবিবার মাছরাঙা টেলিভিশন অফিসে অঞ্জন চৌধুরীর হাতে অনারারি সদস্যপদের সার্টিফিকেট তুলে দেন বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলা। তাকে বিএসপিএ’র ব্লেজার পরিয়ে দেন সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএসপিএ’র দুই সাবেক সভাপতি মো. হাসান উল্লাহ খান রানা ও মোস্তফা মামুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..