✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিদ্যানন্দ মেগা কিচেনে অসহায় মানুষের খাবার রান্না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০২, | ১১:২৬:৫৬ |

কেরানীগঞ্জে গদারবাগ এলাকায় গত এপ্রিল মাস থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশন এক মেগা কিচেন তৈরি করে রাজধানীর বসিলা, মোহাম্মদপুর, শাহবাগ, কমলাপুর, সায়দাবাদ, সদরঘাট টার্মিনাল ও বাবুবাজারসহ ১৫ স্থানে প্রতিদিন তৈরি করা খাবার নিজস্ব গাড়ি দিয়ে ১ হাজার পথশিশু, আশ্রয়হীন ভাসমান মানুষের হাতে তা তুলে দিচ্ছে।

এই মহৎ কাজটির পরিকল্পনাকারী ও অর্থদাতা কিশোর কুমার দাস। করোনাকালে তিনি ফুটপাতে থাকা অসহায় মানুষের কথা চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে গড়ে তোলেন বিদ্যানন্দ ফাউন্ডেশন। সভাপতির দায়িত্ব তিনি নিজেই পালন করেন এবং শাহারুল, রাজু আহমেদ ও সালমানকে প্রধান করে এক টন ওজনের বিশাল ধাতব কড়াই তৈরি করেন। আট ফুট গভীরতার এই কড়াইতে এক সঙ্গে তিন হাজার লোকের খাবার তৈরি করা যায়।

সালমান ও শাহারুল জানান, বর্তমানে তারা ১ হাজার লোকের খাবার তৈরি করেন। এক সঙ্গে ২০০ ডিম, ৫০টি বাঁধাকপি, ৫০টি ফুলকপি, ৫০টি মুরগি, ২৫ কেজি ডাল ও চাল দিয়ে তৈরি করা হয় পুষ্টিকর খাবার। প্রতিদিন সকাল ১১টায় রান্না করা খাবার প্যাকেটজাত করে নিজস্ব পরিবহন যোগে ১ হাজার পথশিশু ও অসহায় ফুটপাতে থাকা মানুষের হাতে তা তুলে দেন।

কেরানীগঞ্জে বিদ্যানন্দ ফাউন্ডেশনে জমি কেনা ও গ্যাস লাইন সংযোগ দিতে সহায়তা করেন সংদস সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

নসরুল হামিদ বিপু বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার যেভাবে পথশিশু ও অসহায় মানুষের মুখে তৈরি খাবার তুলে দিচ্ছেন এটি একটি মহৎ উদ্যোগ। তিনি এই প্রতিষ্ঠানে তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। তিনি আরও বলেন, সমাজে বিত্তবান মানুষ যদি কিশোর কুমারের মতো এগিয়ে আসে, তাহলে কোনো ক্ষুধার্ত মানুষ থাকবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..