✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গরমে ক্লান্তি দূর করতে খেতে পারেন লিচুর আইস টি, বানাবেন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৪:০১:১৭ |

এই গরমে এক গ্লাস আইস টি শুধু পিপাসাই মেটায় না, শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতেও সাহায্য করে। ক্লান্তি দূর করে মনকেও করে হালকা। এখন সাধারণ দুধ-চায়ের পাশাপাশি গ্রিন টি, হারবাল টি, তুলসি বা পুদিনা দিয়ে আইস টি বানানোর চলও বেড়েছে। তবে লিচুর আইস টি অনেকের কাছেই নতুন স্বাদের অভিজ্ঞতা হতে পারে। মিষ্টি ও সতেজ এই পানীয় গরমের দিনে দারুণ আরাম দেয় এবং সহজেই ঘরে বানানো যায়।

উপকরণ

  • লিচুর টুকরা ১ কাপ
  • লিচুর রস ১ কাপ
  • পানি ৩ কাপ
  • টি-ব্যাগ ২টি
  • মধু ২ চা চামচ
  • বরফ প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে গরম পানিতে টি-ব্যাগ দিয়ে ৫–১০ মিনিট ঢেকে রাখুন, যাতে চায়ের রং ও স্বাদ ভালোভাবে বের হয়। এরপর চা ছেঁকে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন।

এদিকে বিচি ছাড়া তাজা লিচু ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে রস বা পিউরি তৈরি করুন। একটি গ্লাসে বরফ দিন, এরপর ঠান্ডা চা, লিচুর রস ও মধু মিশিয়ে ভালোভাবে নাড়ুন। উপর থেকে লিচুর টুকরা, লেবু ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

টিপস

  • তাজা ও মিষ্টি লিচু ব্যবহার করলে স্বাদ ভালো হবে
  • খুব গাঢ় চা না করাই ভালো, এতে লিচুর স্বাদ হারিয়ে যেতে পারে
  • চা ঠান্ডা হওয়ার পরই বরফ দিন, না হলে স্বাদ হালকা হয়ে যায়
  • পরিবেশনের ঠিক আগে বরফ দিলে আইস টি বেশি সতেজ থাকে
  • গ্লাসে লিচুর টুকরা দিলে দেখতে ও খেতে দুটোই ভালো লাগে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..