✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরান যুদ্ধের কারণে চিকিৎসা সামগ্রীর সংকট, ৫ কোটি গ্লাভস ছাড়ছে জাপান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৮, | ১৩:৫৩:৪০ |

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জাপানে চিকিৎসা সামগ্রীর সংকট মোকাবিলায় ৫ কোটি মেডিকেল গ্লাভস ছাড়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, মে মাস থেকে সরকারি মজুত থেকে এসব গ্লাভস দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে।

দেশটির কাছে প্রায় ৫০ কোটি গ্লাভসের মজুত রয়েছে। সেখান থেকেই জরুরি ভিত্তিতে এই সরবরাহ দেওয়া হবে। যুদ্ধের কারণে ন্যাফথা সংকট দেখা দিয়েছে। এটি প্লাস্টিক, রাসায়নিক তন্তু ও রাবার তৈরিতে ব্যবহৃত হয়। ফলে গ্লাভসসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর উৎপাদন ব্যাহত হচ্ছে।

যুদ্ধের আগে বিশ্বের তেলের একটি বড় অংশের হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। কিন্তু যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। 

সম্পদস্বল্প জাপান মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল। দেশটির সরকার অর্থনীতির চাপ কমাতে মজুতকৃত তেলের ব্যবহার শুরু করেছে।

সাম্প্রতিক সময়ে জাপানের চিকিৎসকেরা গ্লাভসসহ বিভিন্ন সরঞ্জামের ঘাটতির কথা জানিয়েছেন। এই অবস্থায় রোগী সেবার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় মেডিকেল গ্লাভস ছাড়ার ঘোষণা দিল সরকার। এ ছাড়া জাপান দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ১০০০ কোটি ডলার সহায়তার ঘোষণাও দিয়েছে। টোকিও বলছে, এ উদ্যোগে জ্বালানি সরবরাহ চেইন শক্তিশালী হবে এবং প্রয়োজনীয় পণ্য সংগ্রহ সহজ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..