✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৬, | ২৩:০৫:৪৪ |

পবিত্র জিলহজ মাসের প্রথম দশ দিনে মুসলিম উম্মাহকে নামাজ, সদকা, রোজা এবং বেশি বেশি আল্লাহর জিকিরের মতো নেক আমল করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং কাউন্সিল অব সিনিয়র স্কলারসের সভাপতি শেখ সালেহ আল-ফাওজান। 

আজ এক বিবৃতিতে তিনি এই বিশেষ দিনগুলোর গুরুত্ব তুলে ধরেন।

গ্র্যান্ড মুফতি রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, জিলহজের প্রথম দশ দিনে সম্পাদিত নেক আমল মহান আল্লাহর কাছে বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রিয়। তাই মুসলমানদের উচিত এই বরকতময় দিনগুলোতে বেশি বেশি নফল ইবাদত করার পাশাপাশি ফরজ বিধানগুলো পালনে অত্যন্ত যত্নবান হওয়া এবং সব ধরনের গুনাহের কাজ থেকে নিজেকে দূরে রাখা। 

তিনি এই দশ দিনকে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক মহান নিয়ামত ও অনুজ্ঞার মৌসুম হিসেবে বর্ণনা করেন।
বিবৃতিতে শেখ আল-ফাওজান হজে অংশ নেওয়া ব্যক্তি ছাড়াও অন্যান্য সাধারণ মুসলমানদের জন্য আরাফাতের দিনের রোজার ফজিলত স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, এই একটি রোজার উসিলায় মহান আল্লাহ বান্দার আগের এক বছর এবং পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দেন। এর পাশাপাশি যারা এবার কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কোরবানি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের চুল, নখ কাটা থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন সৌদি গ্র্যান্ড মুফতি।

সূত্র: সৌদি গেজেট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..