✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টানা ১৬ ঘণ্টা অপারেশন, জোড়া লাগানো যমজ শিশুকে আলাদা করল সৌদির চিকিৎসকরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ১২:২৩:৫৭ |

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তানজানিয়ার জোড়া লাগানো দুই যমজ শিশু ‘ন্যান্সি ও নাইস’কে সফলভাবে আলাদা করা হয়েছে। 

কিং আব্দুল আজিজ মেডিকেল সিটির কিং আবদুল্লাহ স্পেশালাইজড চিলড্রেন হাসপাতালে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়। সৌদি কনজয়েন্ট টুইনস প্রোগ্রামের প্রধান এবং কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের সুপারভাইজার জেনারেল ড. আবদুল্লাহ আল রাবিয়াহ এই সাফল্যের কথা ঘোষণা করেন।

অত্যন্ত স্পর্শকাতর এই অস্ত্রোপচারটি সম্পন্ন করতে টানা সাড়ে ১৬ ঘণ্টা সময় লাগে, যা মোট ১০টি ধাপে বিভক্ত ছিল। এই ঐতিহাসিক সফলতায় অংশ নেন ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক, কনসালট্যান্ট, নার্স ও টেকনিশিয়ান। 

দলটিতে পেডিয়াট্রিক সার্জারি, অ্যানেস্থেসিয়া, প্লাস্টিক সার্জারি, ইউরোলজি এবং অর্থোপেডিক্স বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, যমজ শিশু দুটি বুক, পেট ও শ্রোণীর নিচে একে অপরের সাথে সংযুক্ত ছিল। তারা যকৃৎ বা লিভার, বৃহদন্ত্র, মূত্রনালি ও প্রজননতন্ত্রের অংশ ভাগাভাগি করছিল এবং তাদের একটি বিকৃত পা ছিল।

ড. রাবিয়াহ উল্লেখ করেন যে, এটি তানজানিয়া থেকে আসা যমজ শিশুদের তৃতীয় সফল পৃথকীকরণ এবং সৌদি কনজয়েন্ট টুইনস প্রোগ্রামের অধীনে সম্পন্ন হওয়া ৭১তম অস্ত্রোপচার। গত ৩৫ বছরেরও বেশি সময় ধরে পরিচালিত এই প্রোগ্রামটি বিশ্বের ২৮টি দেশের অন্তত ১৫৭টি কেস পর্যালোচনা করেছে। 

সূত্র: সৌদি গেজেট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..