✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৭ ব্যাংকে ১২২ জনের চাকরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-১৯, | ০৯:৪০:২৭ |

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদে প্রাথমিকভাবে তৃতীয় পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রণীত প্যানেল থেকে প্রাথমিকভাবে এই প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ওই ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১২২ জন সিনিয়র অফিসার পদে নির্বাচিত হয়েছেন। এর মধ্য সোনালী ব্যাংক লিমিটেডে ৩৮, জনতা ব্যাংক লিমিটেডে ১৪, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৪, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩৮, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৫, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৩ জন।

নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম স্ব স্ব ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদিত হবে। কোনো সংশোধনের প্রয়োজন দেখা দিলে ব্যাংকার্স সিলেকশন কমিটি তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..