✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঘুড়ি উড়ালেন মেয়র তাপস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-১৫, | ০৭:০৩:০১ |

পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সাকরাইন উৎসবে অংশ নিয়ে ঘুড়ি উড়ালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শুক্রবার বিকেলে নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডে সাকরাইন উৎসবে অংশ নেন ঢাকা দক্ষিণের এই মেয়র।

মেয়র শেখ ফজলে নূর তাপস এ সময় বলেন, ‘ঢাকাবাসীর ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের মাধ্যমে ঢাকার পুরো আকাশকে আমরা রঙিন করে দিয়েছি। এই আয়োজনের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, আমরা আনন্দ করতে জানি, উৎসব করতে জানি, আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে জানি। আজ ঢাকা শহরের প্রতিটি ভবনের ছাদে-মাঠে আমাদের ছেলেমেয়েরা উৎসব করছে এবং এই উৎসবে অংশগ্রহণ করছে।’

এসময় সাম্প্রদায়িকতা ও অপশক্তির কবল থেকে বাংলাদেশের সংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘এই ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবকে পুরো দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। কারণ, একটি জাতির জন্য ঐতিহ্য লালন তার জাতীয়তাবোধের পরিচায়ক, জাতীয়সত্তার পরিচায়ক।’

তার অভিমত, ‘আমি খুবই খুশি, খুবই সন্তুষ্ট। ঢাকাবাসী অত্যন্ত আনন্দ, উৎসবের মাধ্যমে এ আয়োজনকে রঙিন করে তুলেছে। এই আয়োজন সফল করায় আমি ঢাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা সমন্বিতভাবে ৭৫টি ওয়ার্ডে আয়োজন করেছি। এখন থেকে প্রতিবছরই আমরা এই আয়োজন করব এবং আগামী বছরগুলোতে এই আয়োজনের কলেবর আরও বৃদ্ধি করা হবে।’

এসময় এই আয়োজন সফল করায় দক্ষিণ সফল করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির প্রতি ধন্যবাদ জানান, মেয়র শেখ ফজলে নূর তাপস। পরে ডিএসসিসি মেয়র নগরীর ৪৬ নম্বর ওয়ার্ডের জহির রায়হান নাট্যমঞ্চে এবং ৪১ নম্বর ওয়ার্ডের ফকির চাঁন কমিউনিটি সেন্টারেও সাকরাইন উৎসবে অংশগ্রহণ করেন। এছাড়াও নগরীর সোহরাওয়ার্দী উদ্যান, আব্দুল আলীম মাঠসহ বিভিন্ন মাঠে কর্পোরেশনের পক্ষ হতে সাকরাইন উৎসবের আয়োজন করা হয়। পাশাপাশি নগরীর পুরান ঢাকার বাড়িতে বাড়িতে ব্যক্তিগত উদ্যোগেও আয়োজিত নানা আয়োজন উৎসবকে করেছে বর্ণিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..