সর্বশেষ :
জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী, হাসপাতালে ভর্তি পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ ইমানের নিরাপদ দুর্গ মদিনা মুনাওয়ারা বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো সৌরজগতের দূরবর্তী বরফাচ্ছন্ন মহাজাগতিক বস্তুর চারপাশে মিলল বায়ুমণ্ডল সাফ শিরোপা জেতায় র‌্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল ওপেনএআইয়ের নতুন মূল্য নীতিতে বদলে যাচ্ছে প্রযুক্তি বাজার মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ৬০ পৃষ্ঠার হাতে লেখা কোরআন যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১

গোপালগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৯:২১:০৯ |

গোপালগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলা হওয়ার চার ঘণ্টার মধ্যে অভিযুক্ত মোরসালিন শেখ ওরফে রাজুকে  (২০) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার গোপালগঞ্জ পুলিশ মিডিয়া গ্রুপ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, কাশিয়ানী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার (৯ মে) গভীর রাতে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোরসালিন শেখ ওরফে রাজু কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের কালাম শেখের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, গোপালগঞ্জ সদর থানার বনগ্রাম এলাকার বাসিন্দা ১০ বছর বয়সী শিশু ৩ মে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। প্রতিবেশী কালামের ছেলে রাজু ওই শিশুর খালার  বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। এই সুযোগ নিয়ে তিনি বৃহস্পতিবার (৭ মে) দুপুরের দিকে পুকুরে গোসলের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যান। পরে পুকুরের পাশে একটি জমিতে গামছা দিয়ে মুখ বেঁধে হত্যার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটি অজ্ঞান হলে আসামি পালিয়ে যান। জ্ঞান ফেরার পর সে খালাকে ঘটনা জানায়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খালা ও খালু তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে শনিবার ( ৯ মে) রাত সাড়ে ১১টায় কাশিয়ানী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের ৪ ঘণ্টার মধ্যে পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হকের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও সাব ইন্সপেক্টর খায়রুল বাশারের পরিচালিত বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..