✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের গণতন্ত্র দিবসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১২২ সদস্য অংশ নেবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-১৩, | ০৬:২৫:২৬ |

ভারতের ইতিহাসে তৃতীয়বারের মতো কোনও বিদেশি সামরিক বাহিনীর দলকে মধ্য দিল্লীর রাজপথে জাতীয় কুচকাওয়াজে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ, ২০২১ সালে মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্ণ হচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশ অত্যাচার ও নিপীড়নের কবল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল।

৫০ বছর আগে যে বাহিনী একসঙ্গে লড়াই করেছে, এখন তারা গর্বের সঙ্গে মার্চ করবে। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা, ন্যায়বিচার এবং তাদের জনগণের পক্ষে লড়াই করা সাহসী মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনারা রয়েছে।

বাংলাদেশ কন্টিনজেন্টের বেশিরভাগ সৈন্যই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিক দক্ষ ইউনিট থেকে আগত, যার মধ্যে রয়েছে ১, ২, ৩, ৪, ৮, ৯, ১০ ও ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ১, ২ ও ৩ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, যারা একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয় অর্জনের অনন্য সম্মানে ভূষিত। এই কুচকাওয়াজ ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..