✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর সাফল্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৯, | ০৫:০৬:৪০ |

কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর আরেকটি নতুন সাফল্য অর্জন করেছে। প্রথম বারের মতো বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বৃহস্পতিবার রাতে এমআই-১৭এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে নাইট ভিশন প্রযুক্তির সাহায্যে মেডিকেল ইভাকুয়েশন মিশন সম্পন্ন করেছে।

বিমান বাহিনী কন্টিনজেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর বুনিয়ার দূরবর্তী বেও নামক দুর্গম ক্যাম্প থেকে এই মেডিকেল ইভাকুয়েশন মিশন পরিচালনা করা হয়। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কঙ্গো প্রজাতন্ত্রের একজন এফএআরডিসি সৈন্যের ব্যবহৃত অস্ত্রের বুলেটের আঘাতে ওই সৈন্য নিজেই গুরুতরভাবে আহত হলে জরুরি ভিত্তিতে তাকে চিকিৎসা সেবা প্রদানের জন্য এই মেডিকেল ইভাকুয়েশন মিশন পরিচালনা করা হয়। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে (সূর্যাস্তের ৫০ মিনিট পর) বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন আব্বাস জিডি (পি) এর নেতৃত্বে এয়ার ক্রুদের একটি টিম বাংলাদেশ বিমান বাহিনীর এমআই-১৭এসএইচ হেলিকপ্টার নিয়ে গন্তব্যের উদ্দেশে উড্ডয়ন করেন এবং মিশনটি সফলভাবে সম্পন্ন করে রাত ৭টা ৫৫ মিনিটে ফিরে আসে। এই মিশন সুসম্পন্ন করার জন্য জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করা হয়।

উল্লেখ্য, গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান জিডি (পি) এর নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট ব্যান এয়ার-১৮ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..