✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ওয়াশিংটন ডিসি ঢাবি অ্যালামনাই ফোরাম: সভাপতি শতরূপা, সম্পাদক ইসরাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৪, | ১১:১৩:৩৩ |

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র অ্যালামনাই ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি পদে শতরূপা বড়ুয়া ও সাধারন সম্পাদক পদে ইসরাত সুলতানা মিতা নির্বাচিত হয়েছেন।

শতরূপা বড়ুয়া ‘ভয়েস অব আমেরিকায়’ কর্মরত আছেন। ইসরাত সুলতানা মিতা একজন অণুজীববিজ্ঞানী।

২০২১- ২২ দুই বছর মেয়াদী পাঁচ সদস্যের এ বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মন্টগোমারি কলেজের সংযুক্ত অধ্যাপক আব্দুল কাইউম খান, যুগ্ম সম্পাদক ব্যাংকার ইরাজ তালুকদার ও ট্রেজারার ‘ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ’ এর স্টাফ সায়েন্টিস্ট নাজমুল হক রনি।

শতরূপা বড়ুয়া জানান, আগামী দু’বছর সংগঠন হিসেবে ফোরামের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২১ সাল, কেননা বছরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..