সর্বশেষ :
চার বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেন চেলসি ফুটবলার ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন : ট্রাম্প অং সান সু চি এর সাজার মেয়াদ আবারও কমাল জান্তা সরকার এবার হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে মানচিত্র শেয়ার ট্রাম্পের বিশ্ববাজারে তেলের দাম ১৪০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে : ইরানি স্পিকার পাঁচ বছরে ২০০টিরও বেশি তেল-গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে: চীন হরমুজ প্রণালী পুনরায় চালু করতে আন্তর্জাতিক সাহায্য খুঁজছে যুক্তরাষ্ট্র অমূল্য কোহিনূর হীরাটি ভারতকে ফিরিয়ে দিন: মামদানি ঐক্য ও কার্যকর সংসদের আহ্বান চিফ হুইপের শেয়ারবাজারে লুটপাটের কোনো সুযোগ নেই : অর্থমন্ত্রী

এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৯, | ১৮:০২:২৯ |
২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণঘাতী রোগ হেপাটাইটিস বি-তে আক্রান্তের হার কমেছে ৩২ শতাংশ; আর এই রোগেরই আরেকটি ভাইরাস হেপাটাইটিস সি-এর সংক্রমণের জেরে মৃত্যুর হার কমেছে ১২ শতাংশ।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি এবং সি-তে আক্রান্ত হয়েছিলেন ১৮ লাখ মানুষ এবং এই আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছিল ১৩ লাখ ৪০ হাজার জনের।

২০২৫ সালে এক থেকে ৫ বছর বয়সী শিশুদের হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার হারও কমেছে। গ্লোবাল হেপাটাইটিস রিপোর্টের তথ্য অনুযায়ী, বর্তমানে এই হার ০ দশমিক ৬ শতাংশ। আগমী ২০৩০ সালের মধ্যে এ হার ০ দশমিক এক শতাংশে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছে গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট।

সেই তুলনায় মাত্র হেপাটাইটিস বি-তে আক্রান্তের হার ৩২ শতাংশ এবং সি-তে মৃত্যুর হার ১২ শতাংশ হ্রাস পাওয়াকে উল্লেখযোগ্য সাফল্য বলে উল্লেখ করেছে ডব্লিউএইচও। এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, “বিশ্বজুড়ে বিভিন্ন দেশ দেখিয়ে দিয়েছে যে হেপাটাইটিসকে নির্মূল করা এখন আর দিবাস্বপ্ন নয়। যদি সরকারগুলোর রাজনৈতিক প্রতিশ্রুতি নির্ভরযোগ্য অভ্যন্তরীণ অর্থায়নের সমন্বয় ঘটে, তাহলে হেপাটাইটিস পুরোপুরি নির্মূল করা সম্ভব।”

তবে তিনি এও বলেছেন, হেপাটাইটিস নির্মূলে ডব্লিউএইচও’র সদস্যরাষ্ট্রগুরো এখনও বেশ ধীরগতিতে তৎপরতা চালাচ্ছে। তৎপরতার গতি আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

তবে বিশ্বজুড়ে হেপাটাইটিসে আক্রান্ত-মৃত্যুর হার কমলেও যারা দীর্ঘস্থায়ী (ক্রনিক) হেপাটাইটিস বি কিংবা সি-তে ভুগছেন- তাদের খুব অল্প অংশই যথযথ চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছে ডব্লিউএইচও। গ্লোবাল হেপাটাইটিস রিপোর্টের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি কিংবা সি-তে ভুগেছেন ২৮ লাখ ৭০ হাজার মানুষ। তাদের মধ্যে শতকরা হিসেবে মাত্র ৫ শতাংশ যথাযথ চিকিৎসা নিতে পেরেছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..