✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্থলপথে সৌদিতে ইরাকের হজযাত্রীদের প্রথম কাফেলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৯, | ১৩:৫০:২৪ |
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইরাক থেকে হজযাত্রীদের প্রথম কাফেলা সৌদি আরবে প্রবেশ করতে শুরু করেছে। রোববার দেশটির উত্তরের সীমান্ত এলাকা জাদিদাত আরার সীমান্ত অতিক্রম করে ইরাকি হাজিদের প্রথম দলগুলো সৌদিতে পৌঁছায়।

উত্তর সীমান্ত অঞ্চলের আমির প্রিন্স ফয়সাল বিন খালিদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হজযাত্রীদের স্বাগত জানানো হচ্ছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে নিয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় হজযাত্রীদের প্রবেশের আইনি প্রক্রিয়াগুলো অত্যন্ত দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে।

হজযাত্রীদের সেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাচ্ছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী, হাজিরা যেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সহজে এবং আরামদায়কভাবে ইবাদত সম্পন্ন করতে পারেন, সেজন্য সব ধরনের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা হয়েছে।

সীমান্তবর্তী এই চেকপোস্টের পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, তারা এ বছরের হজ মৌসুমের জন্য পুরোপুরি প্রস্তুত। স্থলপথের পাশাপাশি আকাশ ও সমুদ্রপথের প্রবেশপথগুলোতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের হজযাত্রীদের ভাষা বুঝতে সক্ষম এবং দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়েছে, যাতে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ ও দাপ্তরিক কাজ দ্রুত শেষ করা সম্ভব হয়।

ইরাকি হজযাত্রীদের আগমনে জাদিদাত আরার সীমান্ত এখন মুখরিত। আগামী দিনগুলোতে আরও বড় কাফেলা এই পথ দিয়ে মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..