✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শেয়ার কারচুপি: ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে জরিমানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০২, | ১০:১০:৫৮ |

১৩ বছর আগে বেআইনিভাবে রিলায়েন্স পেট্রোলিয়ামের শেয়ার হাতবদলের অভিযোগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এর ম্যানেজিং ডিরেক্টর ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে জরিমানা করেছে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। জরিমানার অংক যথাক্রমে ২৫ কোটি এবং ১৫ কোটি রূপি।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মুকেশ আম্বানির পাশাপাশি জরিমানা করা হয়েছে নবি মুম্বাই এসিজেড এবং মুম্বাই এসিজেডকে। তাদের ক্ষেত্রে জরিমানার অংক যথাক্রমে ২০ কোটি এবং ১০ কোটি রূপি। ভারতের বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

রিলায়েন্সের পাশাপাশি মুকেশ আম্বানিকে শেয়ার লেনদেন সংক্রান্ত কারচুপির জন্য দায়ী করেছেন সেবি-র অ্যাড জুডিকেটিং অফিসার বি জে দিলীপ। গোটা বিষয়টির উপর ৯৫ পাতার রায় দিয়েছেন দিলীপ। যেখানে বলা হয়ঃ

সেখানে লগ্নিকারীরা জানতেন না ওই লাগাম লেনদেনের পেছনে রিলায়েন্স রয়েছে। তখন অভিযুক্তরা ১২টি সংস্থার সঙ্গে চুক্তি করে বেআইনি লেনদেনে অংশ নিয়ে মুনাফা করেছিল। যার ফলে শেয়ারের দাম এবং লগ্নিকারীদের ক্ষতি হয়েছিল। এক্ষেত্রে যেভাবে লেনদেনে কারচুপি হয়েছে তা বাজার স্বার্থের পরিপন্থী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..