✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২১-০১-০১, | ০৯:৪৮:৩৮ |তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে এ খবরটি জানিয়েছেন সাকিব নিজেই। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেছে এ পোস্ট। মাত্র ৪০ মিনিটের মধ্যে দেড় লাখেরও বেশি রিয়্যাক্ট পড়েছে ছবিটিতে, কমেন্ট করেছেন ১৫ হাজারের বেশি মানুষ। এছাড়া নিজের বন্ধুদের সঙ্গে ছবিটি শেয়ার করেছেন প্রায় ৩ হাজার মানুষ। সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুই কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ই নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি।
গত বছরের ২৪শে এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||