✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাবি প্রক্টরিয়াল টিমের ওপর বহিরাগতদের হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-৩০, | ০৯:০৬:৫০ |

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রক্টরিয়াল টিমের সদস্যদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এতে টিমের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় প্রক্টরিয়াল টিম চারজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, করোনা পরিস্থিতির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনের চায়ের দোকানগুলো দিনের বেলায় তুলে দিলেও সন্ধ্যায় তারা আবার দোকান বসায়। রাত পৌনে ১০টার দিকে সেখানে গিয়ে টিমের সদস্যরা তাদের চলে যেতে বলেন। দোকানদাররা চলে যাওয়ার প্রস্তুতি নিলেও সেখানে বাইক নিয়ে বেশ কয়েকজন বহিরাগত বসে থাকে।

তাদের চলে যেতে বলা হলে তারা যেতে অস্বীকৃতি জানায়। কথা কাটাকাটির এক পর্যায়ে টিমের সদস্যদের ওপর হামলা চালায় তারা। এতে টিমের বেশ কয়েকজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বহিরাগত চারজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তাদের মধ্যে দুইজন নারী এবং বাকি দুইজন পুরুষ।

প্রক্টর গোলাম রব্বানী বলেন, হামলার ঘটনায় চারজন বহিরাগতকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম চারজনকে থানায় সোপর্দ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..