সর্বশেষ :
২৫০০ বছরের পুরোনো স্বর্ণখচিত হেলমেট ফিরল রোমানিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ফিরছে এশিয়া-ইউরোপ এশিয়ার জ্বালানি ও কাঁচামাল সংকটের প্রভাব পড়তে পারে সমগ্র বিশ্বে তীব্র দাবদাহে হুমকির মুখে বিশ্ব খাদ্য ব্যবস্থা যুদ্ধের প্রভাব ঢাকতে অর্থনীতির প্রকৃত তথ্য গোপন করছে রাশিয়া ক্যান সংকটে ভারতে ডায়েট কোকের সরবরাহে ধাক্কা সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব ডা. শফিকুর রহমানের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে কমেছে বৈশ্বিক কার্বন নিঃসরণের গতি মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ায় বেড়েছে ইভির চাহিদা খনিজ সম্পদ ও প্লাস্টিক রিসাইক্লিংয়ে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব ডা. শফিকুর রহমানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৩, | ২১:২০:০১ |
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকায় লোডশেডিং পরীক্ষামূলকভাবে চালু করার ঘোষণার পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় সংসদকেও লোড শেডিংয়ের আওতায় আনার প্রস্তাব করেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে তিনি এ প্রস্তাব দেন।

এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন চালাতে সমস্যার কথা বলা হলে তিনি বলেন, ‘আমি সংসদ ভবন বলেছি। সংসদের অধিবেশন আমি বলিনি। অধিবেশনের বাইরে অনেক কর্মকাণ্ড আছে, আমি সেই কথাটাই বলেছি।’

তিনি বলেন, ‘খনিজসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যে প্রস্তাবটা এ সংসদে এনেছেন—ঢাকায় লোড ম্যানেজমেন্টের ব্যাপারে। আমি বলব যে মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু করা হয়। সংসদ যেন এর বাইরে না থাকে। ওই লোড ম্যানেজমেন্টের আওতায় সংসদও যেন থাকে। এখানেও যদি ঢাকার অন্য অংশে এক ঘণ্টা থাকে, এখানেও এক ঘণ্টা যেন বিদ্যুৎ না থাকে। এখান থেকে শুরু হোক, তাহলে জনগণ বুঝবে যে আমরা আসলে বাংলাদেশকে একটা ইউনিফর্ম কান্ট্রি হিসেবে বিল্ডআপ করতে চাচ্ছি।’

এর আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে ঢাকায় সেদিন লোডশেডিংয়ের সিদ্ধান্তের কথা জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..