✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কারামুক্ত সাংবাদিক কাজল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২৫, | ০৬:৫৪:২২ |

ফটোসাংবাদিক সফিকুল ইসলাম কাজল কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় যান তিনি। শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক কাজল। তার সন্ধান চেয়ে আন্দোলনে নামেন সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ। এক পর্যায়ে গত ৩ মে তার সন্ধান পাওয়া যায়।

সন্ধান পাওয়ার পর বেনাপোল থেকে গ্রেপ্তার করে কাজলের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়।

গত ২৪ নভেম্বর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের করা মামলায় হহাইকোর্ট থেকে জামিন পান সাংবাদিক কাজল।
এরপর ১৭ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

ওইদিন রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার এ দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..